ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেল আবিব থেকে জেরুজালেমেই যাচ্ছে গুয়েতেমালার দূতাবাস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গুয়েতেমালার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জোর দিয়ে বলেছেন, ইসরাইলে অবস্থিত দেশটির দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয়ার বিষয়ে প্রেসিডেন্ট জিমি মোরালেসের পরিকল্পনার কোন পরিবর্তন করা হবে না। তিনি দেশটির এ সিদ্ধান্তের প্রতি ‘সম্মান’ জানাতে সমালোচকদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।

১৯৯৬ সালে গুয়েতেমালার গৃহযুদ্ধ অবসানের স্মরণ সভা অনুষ্ঠান চলাকালে সান্দ্রা জোভেল সাংবাদিকদের বলেন, ‘জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের ব্যাপারে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা পরিবর্তন করা হবে না।’

ফিলিস্তিনি নাগরিকসহ সমালোচকদের জবাবে তিনি আরো বলেন, ‘অন্যান্য দেশ তাদের দেশের বৈদেশিক নীতিমালা অনুযায়ী যেসব সিদ্ধান্ত গ্রহণ করে গুয়েতেমালা সরকার সেসব সিদ্ধান্তের ব্যাপারে অনেক শ্রদ্ধাশীল। সুতরাং আমরা মনে করি গুয়েতেমালার সিদ্ধান্তের প্রতিও অন্য দেশগুলোর সম্মান জানানো উচিত।’

গত রোববার মোরালেস অপ্রত্যাশিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরাইলে অবস্থিত দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করার ঘোষণা দেন। এদিকে যুক্তরাষ্ট্রের একই সিদ্ধান্তে জাতিসংঘ সাধারণ পরিষদে এর কঠোর নিন্দা জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তেল আবিব থেকে জেরুজালেমেই যাচ্ছে গুয়েতেমালার দূতাবাস

আপডেট সময় ০৯:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭