ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

জেরুজালেম ইস্যুতে ট্রাম্প ও ইসরায়েলের বিপক্ষে জাপান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার সিদ্ধান্তকে সমর্থন জানাবে না জাপান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো বলেছেন, তেল আবিব থেকে জাপান তাদের দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেবে না। পাশাপাশি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবেও জাপান স্বীকৃতি দিবে না। তিনি বলেন, সংলাপের মাধ্যমেই পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের মর্যাদা ঠিক করতে হবে।

মঙ্গলবার জর্দানের রাজধানী আম্মান সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠকে কানো আরো বলেন, তারা যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে বায়তুল মুকাদ্দাসে দূতাবাস সরিয়ে নেবে না। বৈঠকে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি বলেন, সরাসরি সংলাপ ও জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব অনুসারে বায়তুল মুকাদ্দাসের মর্যাদা নির্ধারিত হতে হবে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে সেখানে দূতাবাস সরিয়ে নেয়ার কথা ঘোষণা করেন। এরপর বিশ্বজুড়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাসের মাধ্যমে ট্রাম্পের ঘোষণা বাতিল করার সিদ্ধান্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

জেরুজালেম ইস্যুতে ট্রাম্প ও ইসরায়েলের বিপক্ষে জাপান

আপডেট সময় ০১:৪৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭