ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে খেলা শেষ হওয়ার ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে নিখোঁজের চার দিন পর সাগরতীরে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ ভবানীপুরে শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী

শরণার্থী সংকট নেতাদের সৃষ্টি: পোপ ফ্রান্সিস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বড়দিন উপলক্ষে শরণার্থীদের অবহেলা না করা বা তাদের বিষয়টি এড়িয়ে না যাওয়ার জন্য বিশ্বের ১৩০ কোটি ক্যাথলিক ধর্মাবলম্বীর প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের ‘নিষ্পাপদের রক্তপাতের’ আকাঙ্খা চরিতার্থ করার জন্য এদেরকে তাদের ‘ভিটেমাটি থেকে উচ্ছেদ করা’ হয়েছে।

পোপ আরো বলেন, ‘জোসেফ ও মেরির পদাঙ্কের আড়ালে অনেকের পদাঙ্ক লুকিয়ে রয়েছে।’ আর্জেন্টাইন এই ধর্মগুরু সেন্ট পিটার্স ব্যাসিলিকায় উপস্থিত পুণ্যার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা লাখ লাখ মানুষকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হতে দেখেছি। তাদেরকে তাদের প্রিয়জন ছেড়ে অজানার উদ্দেশে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে।’

চলমান শরণার্থী সংকট রাজনৈতিক নেতৃবৃন্দের সৃষ্টি। অনেকেই তাদের কারণে ভিটেমাটি ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন উল্লেখ করে পোপ বলেন, ‘এই নেতারা তাদের সম্পদ বাড়ানোর জন্য ক্ষমতার অপপ্রয়োগ করেন। তারা নিরপরাধ অসহায় মানুষের রক্ত ঝরানোকে কোন ব্যাপারই মনে করেন না।’

সোমবার ৮১ বছর বয়সী খ্রিষ্টানদের প্রধান এই ধর্মগুরু বড়দিনের ঐতিহ্যবাহী ‘উরবি এট ওরবি’ অনুষ্ঠানে বক্তৃতা দানকালে এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলে রাজধানী ঘোষণা করায় যে সংকট সৃষ্টি হয় তাতে ট্রাম্পের তীব্র সমালোচনা করেন ফ্রান্সিস।

তিনি বলেন, ‘জেরুজালেম শান্তির নগরী। সেখানে যদি কোন পক্ষের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয়, তবে সেখানে আর শান্তি থাকবে না। তিন ধর্মের মানুষের জন্যই জেরুজালেমকে উন্মুক্ত করে দেয়া উচিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’ : সাইমন ড্যানজাক

শরণার্থী সংকট নেতাদের সৃষ্টি: পোপ ফ্রান্সিস

আপডেট সময় ০৮:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭