ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানের গির্জায় সন্ত্রাসী হামলায় নিহত ৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একটি গির্জায় সন্ত্রাসী হামলায় আটজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। জিও নিউজ জানায়, রবিবার দুপুরে জারগুন রোডে অবস্থিত বেথেল মেমোরিয়াল চার্চটিতে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারী ছিলেন দুজন। তাদের একজন গির্জার ভেতরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এবং অপরজন নিরাপত্তা বাহিনীর গুলিতে গির্জার প্রবেশদ্বারে মারা যায়।

বেলুচিস্তানের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোয়াজ্জম আনসারি জানান, হামলার সময় চার্চে ৪০০ জনের উপস্থিতি ছিল। হামলার পর চার্চ থেকে লোকজনদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। এখনো উদ্ধার অভিযান চলছে। খবরে বলা হয়, একটি বিস্ফোরণের পর চার্চটিতে বন্দুকের গুলির শব্দ শোনা গিয়েছে। হামলার পর পরই সেখানে নিরাপত্তা বাহিনী পৌঁছায়। সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কোয়েটার সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বুগতি জিও নিউজকে জানান,দুজন আত্মঘাতী হামলাকারী চার্চে বিস্ফোরণ ঘটায়। তাদের একজন বোমা বিস্ফোরণে নিহত হয়েছে এবং অপরজন নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গিয়েছে। হামলায় আহত সবাইকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, প্রথম দিকে চারজনের মৃতদেহ ও ২০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।

এর আগেও গির্জাটিতে হামলার ঘটনা ঘটেছিল। কয়েক বছর আগে ঐ হামলার ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়। গির্জাটি কোয়েটা শহরের উচ্চ নিরাপত্তা এলাকায় অবস্থিত। এত কঠোর নিরাপত্তার মধ্যেও এই হামলার ঘটনা ঘটল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানের গির্জায় সন্ত্রাসী হামলায় নিহত ৮

আপডেট সময় ১১:১৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭