ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উন্নয়ন কথামালায় থাকলেও মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়: খালেদা

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়নের দাবিকে কথামালা হিসেবে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মানুষ প্রকৃতপক্ষে নিদারুণ কষ্টে আছে দাবি করে তিনি বলেছেন, এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছে মানুষ। রবিবার এক টুইট বার্তায় বিএনপির নেত্রী এ কথা বলেন। দেশের পাঁচ কোটির বেশি মানুষ খাদ্য সংকটে আছে বলেও দাবি করেন তিনি।

ওই টুইট বার্তায় বিএনপি নেত্রী বন্যার সময় ত্রাণ বিতরণের জন্য জড়ো হওয়া মানুষের একটি ছবিও প্রকাশ করেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে খালেদা জিয়া টুইটারে অ্যাকাউন্ট খোলেন। এরপর থেকে নানা সময় তিনি বিভিন্ন বিষয়ে নানা বার্তা দেন। চলতি বছর এপ্রিল এবং জুনে বন্যা ও অতিবৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ফসলহানির পর চালের দাম হঠাৎ বেড়ে যায়। সেই সঙ্গে বাড়ে সবজির দাম। সম্প্রতি পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি নিয়ে গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হচ্ছে।

পণ্যমূল্য বৃদ্ধি নিয়ে ক্ষমতাসীন ১৪ দলের বৈঠকেও উদ্বেগ জানিয়ে কোনো ধরনের কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। অন্যদিকে গত বুধবার বিএনপি জেলায় জেলায় বিক্ষোভ করেছে। টুইট বার্তায় খালেদা জিয়া বলেন, ‘একটি সমীক্ষা বলছে দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্য-বঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ।’

‘গত এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন’ এমন মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।’ ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমসায় আসার পর দেশের অবকাঠামো, বিদ্যুৎ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব খাতে ব্যাপক উন্নয়নের দাবি করছে সরকার। আর বছরে দুই শতাংশ হারে দারিদ্র্যবিমোচন হচ্ছে বলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উন্নয়ন কথামালায় থাকলেও মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়: খালেদা

আপডেট সময় ১০:৩৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭