ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে হামলার সামর্থ্য নেই উত্তর কোরিয়ার: ম্যাথিস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) যুক্তরাষ্ট্রে আঘাত করার মতো সামর্থ্য নেই বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীজেমস ম্যাথিস। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সাংবাদিকদের অফ-ক্যামেরা ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, উত্তর কোরিয়ার নভেম্বরে পরীক্ষিত আইসিবিএম আমাদের বিরুদ্ধে হুমকি হয়ে ওঠার মতো সামর্থ্য দেখাতে পারেনি। যুক্তরাষ্ট্র এখনও পরিস্থিতি পর্যালোচনা করছে। আমরা এখনও ফরেনসিক পরীক্ষা করছি, আমরা এখনও ফরেনসিক পর্যালোচনা করছি, এতে কিছুটা সময় লাগবে।

২৮ নভেম্বর উত্তর কোরিয়া একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। এটি আগের সবগুলো ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি উচ্চতা ও দূরত্ব অতিক্রম করে। দেশটি দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের যেকোনও স্থানে আঘাত হানতে সক্ষম।

জেমস ম্যাথিস জানান, এই পরীক্ষা প্রমাণ করে উত্তর কোরিয়া বিশ্বের যে কোনও ভূখণ্ডে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা ও গবেষণা করছে। সূত্র: সিএনএন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে হামলার সামর্থ্য নেই উত্তর কোরিয়ার: ম্যাথিস

আপডেট সময় ১২:২০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭