ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউইর্য়কে বাস টার্মিনালে বোমা হামলাকারী বাংলাদেশি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউ ইয়র্ক নগরের ম্যানহাটনে বাস টার্মিনালের বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশি বলে জানিয়েছে পুলিশ। হামলাকারী ওই ব্যক্তির নাম আকায়েদ উল্লাহ। ২৭ বছর বয়সী এই যুবক ব্রুকলিনের বাসিন্দা বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও নীল। এর আগে সোমবার স্থানীয় সময় সকালে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণের পর এক ব্যক্তিকে আহতাবস্থায় গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।

নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে আকায়েদ ছাড়া আর চারজন আহত হয়েছেন। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়। পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ওই যুবক ব্রুকলিনে থাকেন এবং তিনি বাংলাদেশ থেকে সাত বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে আকায়েদ এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে এইটথ অ্যাভিনিউ ও ৪২ স্ট্রিটের কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর পর বাস টার্মিনাল ও সংলগ্ন সাবওয়ে স্টেশনে অবস্থানরত যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্ন ধরনের তার ও ডিভাইস জব্দ করা হয়েছে। পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজেও আহত হয়েছেন। তবে তার আঘাত গুরুতর নয়।

হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স টুইটারে বলেছেন, এ ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে। নিউইয়র্কের সাবেক পুলিশ কমিশনার বিল ব্রাটন বলেছেন, এটা নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা। বিস্ফোরণ সঠিকভাবে হয়নি, নাকি এটি ঠিকমতো কাজ করেনি-তা তদন্ত করতে দেখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউইর্য়কে বাস টার্মিনালে বোমা হামলাকারী বাংলাদেশি

আপডেট সময় ১২:০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০১৭