ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লেবাননে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ পালন করেছে নাগরিকরা।জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির জেরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। খবর বিবিসির। সোমবার মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ চলাকালে প্রতিবাদকারীদের সঙ্গে লেবাননের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের হটাতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে।

বৈরুতের উত্তরে আওকার জেলায় অবস্থিত মার্কিন ‍দূতাবাসের কাছে অবস্থান নিয়ে দূতাবাসের দিকে পাথর নিক্ষেপ করে এবং রাস্তায় আগুন জ্বালায় বিক্ষোভকারীরা। পিকেটারদের বাধা দিতে দূতাবাস মুখি প্রধান সড়কে ব্যারিকেড বসিয়েছিল নিরাপত্তা বাহিনী। স্থানীয় গণমাধ্যম জানায়, বিক্ষোভকারীদের কয়েকজন ব্যারিকেড ভেঙে দূতাবাস প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে। এই সময় প্রতিবাদকারীরা কালো ও সাদা রঙের মাফলার পরে ট্রাম্প বিরোধী শ্লোগান দেয়।

লেবাননের কম্যুনিস্ট পার্টির নেতা হানা গারিব প্রতিবাদকারীদের বলেছেন, ট্রাম্প ফিলিস্তিনের শত্রু। বিক্ষোভকারীরা ট্রাম্পের কুশপুত্তলিকাও পোড়ান।একইদিন ভোররাতে এক বৈঠকে শেষে দেয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে আরব লীগ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

লেবাননে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ-সংঘর্ষ

আপডেট সময় ১২:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭