ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

৪৫০ মিলিয়ন ডলারে লিওনার্দো দ্য ভিঞ্চির ছবি কিনলেন সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবকে আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে কাজ করে যাওয়া যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্প্রতি বেশ কিছু ঘটনায় আলোচনায় এসেছেন। বিশেষত তার বাবার পর নিজের ক্ষমতা লাভের পথ সুগমের জন্য সৌদি প্রিন্স ও প্রভাবশালী ব্যক্তিদের আটকের ঘটনায় তিনি বেশ সমালোচিত হয়েছেন।

এসব ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। তবে এবার খোদ সৌদি যুবরাজের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। সম্প্রতি তিনি নাকি ৪৫০ মিলিয়ন ডলার ব্যয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির একটি পেইন্টিং ক্রয় করেছেন। এই ক্রয়ে সৌদি প্রিন্স সরাসরি যুক্ত ছিলেন না। তবে তার এক কাজিন নাকি পেইন্টিংটি কেনার দায়িত্বে ছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডেইলি পাকিস্তান। সালভাদর মুন্ডি নামে পেইন্টিংটি প্রায় ৫০০ বছরের পুরনো। নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত এক নিলাম থেকে রেকর্ড দামে পেইন্টিংটি ক্রয় করা হয়। এদিকে শুধু পেইন্টিং নয়, সম্প্রতি সৌদি যুবরাজ নাকি বিশাল আকারের একটি বিলাসবহুল ইয়ট কিনেছেন। এই ইয়ট নাকি বিশ্বের বিলাসবহুল বড় তিনটি ইয়টের একটি। ৫৫০ মিলিয়ন ডলারে নাকি তিনি ওই ইয়টটি কেনেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

৪৫০ মিলিয়ন ডলারে লিওনার্দো দ্য ভিঞ্চির ছবি কিনলেন সৌদি যুবরাজ

আপডেট সময় ০৫:০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭