ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বিশাল বিক্ষোভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে দুই মামলায় বিচারাধীন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবের রাস্তায় হাজার হাজার নাগরিক বিক্ষোভ করেছে। খবর প্রেস টিভির। ইসরায়েলি গণমাধ্যম জানায়, শনিবারের এই বিক্ষোভে প্রায় ১০ হাজার আন্দোলনকারী উপস্থিত ছিল। একই ধরনের বিক্ষোভ ইসরায়েলের অন্যান্য শহরেও অনুষ্ঠিত হয়েছে।

সরকারি দুর্নীতি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রতিক সপ্তাহিক বিক্ষোভের ধারাবাহিকতায় এদিন আন্দোলনকারীরা তেল আবিবের রাস্তায় জড়ো হয় বলে জানিয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস লঙ্ঘনের অভিযোগে দুটি মামলা বিচারাধীন রয়েছে।

চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু দুর্নীতির দুটি ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। একটিতে তিনি এক ধনী ব্যবসায়ীর কাছ থেকে উপহার নিয়েছিলেন এবং দ্বিতীয়টিতে এক সংবাদপত্র মালিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বী দৈনিককে ডুবিয়ে দেয়ার বিনিময়ে বেশি কভারেজ পাওয়ার চুক্তিতে জড়িত ছিলেন বলে অভিযোগ। নেতানিয়াহু এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

তদন্তে অভিযুক্ত হলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগ কিংবা আগাম নির্বাচনের চাপ বাড়বে। বিক্ষোভে ডান-বাম নিয়ে ও দুর্নীতি বিরোধী বেশ কয়েকটি ব্যানারও দেখা গেছে। ব্যানারগুলোতে লেখা ছিল- ‘বাম নয়, ডান নয়, একতা’, ‘দুর্নীতিতে আমরা বিরক্ত’ ও ‘দুর্নীতি নির্মূল কর’।

তারা আরো শ্লোগান দিয়েছে, ‘কর্পোরেট ক্ষমতা, সংগঠিত অপরাধ’, ‘বিবি(নেতানিয়াহু)’র পদত্যাগ না করা পর্যন্ত আমরা থামব না’। মিরা লেভনি নামে একজন বিক্ষোভকারী বলেন, ‘আমাদের নেতাদের আচরণ পছন্দ নয়।’ ‘অবিশ্বাস্য বর্ণবাদী ও দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমি এখানে উপস্থিত হয়েছি। নেতানিয়াহু পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন করে যাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে বিশাল বিক্ষোভ

আপডেট সময় ০৪:৪৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭