ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান না থাকলে ইউরোপের সীমান্তে পৌঁছে যেত দায়েশ: শামখানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, তার দেশ হস্তক্ষেপ না করলে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ এতদিনে গোটা ইরাক ও সিরিয়া দখল করে ইউরোপের সীমান্তে পৌঁছে যেত।

ইরান সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সঙ্গে তেহরানে এক বৈঠকে এ মন্তব্য করেন শামখানি। মধ্যপ্রাচ্যে ইরানের নীতির সমালোচনা করে কোনো কোনো পশ্চিমা দেশ যেসব বক্তব্য দেয় তা নাকচ করে দিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে তেহরান দৃঢ়প্রতিজ্ঞ।

ইরানের এই শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরাক ও সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে দেশ দু’টিতে সামরিক উপদেষ্টার কাজ করেছে তেহরান। দায়েশ নির্মূলে ইরানের এই ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে তিনি জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জেরুজালেম শহরকে অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ব্যাপারেও কথা বলেন শামখানি। তিনি বলেন, জেরুজালেম ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং এটি মুসলমানদের সম্পদ। ট্রাম্পের অজ্ঞতাপূর্ণ ঘোষণা ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার করবে বলে তিনি উল্লেখ করেন।

সাক্ষাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেন, তার দেশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জেরুজালেম সংক্রান্ত ঘোষণার বিরোধিতা করেছে। তেল আবিব থেকে নিজের দূতাবাস জেরুজালেমে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ব্রিটেনের নেই বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরান না থাকলে ইউরোপের সীমান্তে পৌঁছে যেত দায়েশ: শামখানি

আপডেট সময় ০১:৪৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭