ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

বাংলাদেশি শিব শংকরের জার্মান জয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বাংলাদেশি বংশদ্ভূত ব্যবসায়ী শিব শংকর পাল জার্মানে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। জার্মানির মিউনিখ শহর কর্তৃপক্ষ পাঁচজন সফল ব্যবসায়ীকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে। এ বছর পুরস্কারপ্রাপ্ত এই পাঁচজন সফল ব্যবসায়ীর একজন বাংলাদেশি শিব শংকর পাল। মিউনিখের টাউন হল অডিটোরিয়ামে মেয়র জোসেফ স্মিথ জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে শিব শংকর পালের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে মেয়র জোসেফ স্মিথ তার বক্তব্যে বলেন, শিব শংকর পাল তার মেধাকে ব্যবহার করে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা ছিনিয়ে এনেছেন- যা আজকে সকলের জন্য অনুকরণীয়। শিব শংকর পাল তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, কঠোর পরিশ্রম এবং স্বপ্নই তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তিনি তার বক্তব্যে বাংলাদেশের সুন্দর সংস্কৃতি এবং মানুষের অতিথিপরায়ণতার কথা তুলে ধরেন।

এসময় উপস্থিত সকলে তুমুল করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান। তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় তিনি মেয়রসহ মিউনিখ শহর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। শিব শংকর বলেন, এ সকল অর্জন শুধু তার নয়, তার প্রিয় জন্মভূমি বাংলাদেশের।

প্রসঙ্গত, শিব শংকর পাল ১৯৬৫ সালে ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুলে শিক্ষাজীবন শুরু করে নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে কর্মসংস্থানের উদ্দেশে জার্মানি পাড়ি জমান। পরবর্তীতে জার্মান ভাষা শিখে বৈদ্যুতিক কাজের উপর ডিপ্লোমা নেন এবং ১৯৯৯ সালে জার্মানির মিউনিখে নিজে পাল ইলেক্ট্রো নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বেশকিছু বাংলাদেশিও অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

বাংলাদেশি শিব শংকরের জার্মান জয়

আপডেট সময় ০১:৫৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭