ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জেরুজালেমে ১৪ হাজার নতুন বসতি স্থাপনের পরিকল্পনা ইসরাইলের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি ঘোষণার পর সেখানে ১৪ হাজার নতুন বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরাইল।

এ খবর দিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল। বলা হয়েছে, জেরুজালেমের উত্তরাঞ্চলে ৫ হাজার বসতি স্থাপন করা হবে। এ বসতিগুলো হবে রামাল্লার খুব কাছেই । এর মধ্যে পূর্ব জেরুজালেমে স্থাপন করা হবে ১ হাজার বসতি। ৮ হাজার বসতি স্থাপন করা হবে পশ্চিম জেরুজালেমে।

উল্লেখ্য, বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন ট্রাম্প। স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউসে কূটনীতিকদের অভ্যর্থনা কক্ষে এক ঘোষণায় ট্রাম্প বলেন, আমি মনে করছি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির এটাই সময়। এরপরই এমন বসতির ঘোষণা আসলো ইসরাইলের পক্ষ থেকে। দেশটির রাজনীতিবিদ যুব গালান বলেন, ট্রাম্পের ঐতিহাসিক ঘোষণার পর আমরা জেরুজালেমে বসিত স্থাপন করতে যাচ্ছি।

এক টিভি প্রতিবেদনে বলা হয়, এই বসতি স্থাপন করা হলে বিগত দুই দশকে এটাই হবে সবেচেয়ে বড় দখল। ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, মন্ত্রিসভার সদস্যরা বলেছেন যে, এখন আমাদের বসতি স্থাপনে কোনও বাধা নেই। ইসরায়েলের এই বসতি অবৈধ বিবেচনা করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। ১৯৬৭ সালের পর থেকে এখন পর্যন্ত ২৩০টি বসতিতে ৫ লাখেরও বেশি ইসরায়েলি বসবাস করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পেট্রাপোলে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

জেরুজালেমে ১৪ হাজার নতুন বসতি স্থাপনের পরিকল্পনা ইসরাইলের

আপডেট সময় ০৪:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭