ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাইতুল মোকাদ্দাস মুসলমানদের, প্রতিরোধ চলবে: ইরানের সেনাপ্রধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সতর্ক করে দিয়ে বলেছেন, বাইতুল মোকাদ্দাস শহর ইসলাম ও মুসলমানদের সম্পদ এবং এই শহর ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বৃহস্পতিবার এক বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল বাকেরি বলেন, মুসলিম উম্মাহর অবিচ্ছেদ্য অংশ বাইতুল মোকাদ্দাসের ওপর অন্য কোনো জাতিকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অধিকার বিশ্বের মুসলমানরা দেবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস (জেরুজালেম) শহরকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিক্রিয়ায় ইরানের সেনাপ্রধান এসব কথা বললেন।

জেনারেল বাকেরি বলেন, মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন নীতি ব্যর্থ হওয়ার কারণে ট্রাম্প প্রশাসন প্রচণ্ড হতাশ হয়ে এই বেপরোয়া পদক্ষেপ নিয়েছে। তিনি মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদ ও বাইতুল মোকাদ্দাস শহরের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়ার জন্য বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানান।

ট্রাম্পের বুধবারের ঘোষণা পর বৃহস্পতিবার বাইতুল মোকাদ্দাস শহরে ইহুদিবাদী সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ তিনি এই স্পর্শকাতর সময়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইরানের সেনাপ্রধান বলেন, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন জানানো ইসলামি প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতিমালার অংশ। তেহরান মনে করে, ট্রাম্পের এ ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা সৃষ্টি হবে এবং সেরকমটি হলে তার পুরো দায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলকেই নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাইতুল মোকাদ্দাস মুসলমানদের, প্রতিরোধ চলবে: ইরানের সেনাপ্রধান

আপডেট সময় ০৪:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭