ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী

ফিলিস্তিনে ইনতিফাদার ডাক দিলেন হামাসপ্রধান ইসমাইল হানিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির প্রতিবাদে নতুন করে ইনতিফাদা বা গণ অভ্যুত্থানের ডাক দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থা হামাস। বৃহস্পতিবার ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এ ঘোষণা দেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া।

তিনি বলেন, ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে আমাদের ইনতিফাদার ডাক দেয়া উচিত। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন ইসমাইল হানিয়া।

তিনি বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। উল্লেখ্য, ওয়াশিংটন সময় বুধবার হোয়াইট হাউসে দেয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন।

একই সঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস স্থানান্তর করে শিগগিরই জেরুজালেমে আনার জন্য নির্দেশ দেন। এর জন্য ৬ মাস থেকে এক বছর সময় লাগতে পারে।

তবে এ সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হওয়ার পাশাপাশি পুরো বিশ্বের জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

এদিকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত

ফিলিস্তিনে ইনতিফাদার ডাক দিলেন হামাসপ্রধান ইসমাইল হানিয়া

আপডেট সময় ১২:৩৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭