ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সৌদিতে ব্যাপক ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবে অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। চলতি বছরে তিনবার সাধারণ ক্ষমার পর এখন চলছে ‘এ নেশন উইদাউট এ ভায়োলেটর’ অভিযান। এতে এখন পর্যন্ত লক্ষাধিক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।

ব্যাপক এই ধরপাকড়ে প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ধরপাকড়ের মধ্যে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা খুবই কম।

সৌদি আরবের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তার উদ্ধৃতি দিয়ে আরব নিউজ জানায়, সৌদি আরবে চলমান ‘এ নেশন উইদাউট এ ভায়োলেটর’ অভিযানের আওতায় বিভিন্ন দেশ থেকে আগত অবৈধভাবে থেকে যাওয়া প্রবাসীদের খুঁজে বের করতে চলছে চিরুনি অভিযান। মাসব্যাপী অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এক লাখ বিশ হাজারের মতো অবৈধ প্রবাসীকে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬৭ হাজার ৭৭০ জনকে অভিবাসন আইন লঙ্ঘন, ১৯ হাজার ৭০৯ জনকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন, ৩০ হাজার ৯৫৬ জনকে শ্রম আইন লঙ্ঘন এবং এক হাজার ৪২৫ জনকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে সৌদি আরবে অনুপ্রবেশের চেষ্টার জন্য গ্রেপ্তার দেখানো হয়েছে।

অবৈধভাবে সৌদিতে অনুপ্রবেশের চেষ্টাকারীদের মধ্যে ৭৮ শতাংশ ইয়েমেন, ২১ শতাংশ ইথিওপিয়া ও ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক বলে জানা গেছে।

ওয়েবসাইটটিতে বলা হয়েছে, এ সপ্তাহে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে শ্রম ও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এক হাজার ৩০ জনকে গ্রেপ্তার করেছে, এ ছাড়া গত সপ্তাহে মক্কা থেকে একই অভিযোগে ২৯৬ জন, আসির থেকে ৪৩৮ জন, রিয়াদ থেকে ১০৪ জন, আলখোবার থেকে ১৬১ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই আইনে কোন দেশের কতজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে খবরে তা উল্লেখ করা হয়নি।

বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা সঠিক তথ্য দিতে না পারলেও তিনি জানান, এ নেশন উইদাউট এ ভায়োলেটর অভিযানে বাংলাদেশিদের সংখ্যা খুবই সীমিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সৌদিতে ব্যাপক ধরপাকড়, আতঙ্কে প্রবাসীরা

আপডেট সময় ০২:০০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭