ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্মান্তরিত আমেরিকান মুসলিমকে সিঙ্গাপুরে ঢুকতে বাধা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিভেদমূলক দৃষ্টিভঙ্গির অভিযোগে ইসলামে ধর্মান্তরিত আমেরিকান ইসলাম প্রচারক ইউসুফ এস্তেসকে গত মাসে সিঙ্গাপুরে প্রবেশ করতে দেয়া হয়নি। শুক্রবার (১ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে জিম্বাবুয়ান ইসমাইল মেনক এবং মালয়েশিয়ার হ্যাসলিন বাহারিমকেও বাধা দেয়া হয়েছিল। এই দুই জনের পর এস্টেসকে ‘ধর্মীয় তরী’র তৃতীয় একজন বক্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের ‘পৃথকীকরণ এবং বিভেদমূলক শিক্ষা’ নীতির কারণে তাদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

একই ধরনের অভিযোগের ভিত্তিতে ৭৩ বছর বয়স্ক আমেরিকান এই প্রচারককে ২৪ নভেম্বর সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ‘বিভেদমূলক দৃষ্টিভঙ্গি ও নিজস্ব মতের’ কয়েকটি উদাহরণ বিবৃতিতে উল্লেখ করেছে।

উদাহরণ হিসেবে এতে বলা হয়, ‘২০১২ সালের মার্চে পোস্ট করা একটি ভিডিওতে এস্তেস বলেছিলেন যে, অন্য ধর্মের লোকের উৎসব উদযাপন করা ইসলামের অংশ নয় এবং খ্রিস্টানদের ‘ক্রিসমাস’ ও ইহুদিদের ‘হানুক্কা’ উৎসবে তাদের শুভকামনা জানানো মুসলিম বিশ্বাসের অংশ নয়।’

আমেরিকান নাগরিক এস্তেস ১৯৯১ সালে খ্রিস্টধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হন। তিনি ২০১৬ সালের ডিসেম্বরে তার ওয়েবসাইটে একটি নিবন্ধ প্রকাশ করেছিলেন। সেখানে ধর্মীয় ভিত্তিতে ক্রিসমাসের অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘এই নিবন্ধে দাবি করা হয়েছে যে ‘সোলস্টাইস উদযাপন থেকে ক্রিসমাসের আগমন এবং যিশুর আগমনের শত শত বছর পূর্ব থেকেই তা চলে আসছে। তাই, মুসলমানদেরকে এমন কিছু উদযাপন করা উচিৎ নয়, যা তাদেরকে আল্লাহ বিমুখ করে তুলতে পারে।’

এতে বলা হয়, অন্য ধর্মের কালিমালেপন করে এমন কোনো ধর্মের ধর্মীয় প্রচারকদেরকে সরকার দেশটিতে প্রবেশ করার অনুমতি দেবে না।এতে আরো বলা হয়, তারা এর আগে দুইজন খ্রিস্টান প্রচারকের আবেদনও প্রত্যাখ্যান করেছিল, কারণ তারা ইসলাম ও বৌদ্ধধর্মসহ অন্যান্য ধর্মের ব্যাপারে উত্তেজক মন্তব্য করেছিল।

বিবৃতিতে বলা হয়, ‘এই ধরনের বিভেদমূলক দৃষ্টিভঙ্গি অসহিষ্ণুতার জন্ম দেয় এবং নিজস্ব মতের প্রচার সামাজিক ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে এবং সম্প্রদায়গুলোকে আলাদা করে ফেলবে। সিঙ্গাপুরের বহুজাতি ও বহু ধর্মীয় সমাজের প্রেক্ষিতে তারা অগ্রহণযোগ্য।’ গত ২৫ নভেম্বর এই রেলিজিয়াস ক্রুজ বা ধর্মীয় জাহাজ ইন্দোনেশিয়ার বান্দা আচেহ’র উদ্দেশ্য সিঙ্গাপুর ত্যাগ করে এবং তার চারদিন পর পুনরায় সিঙ্গাপুর ফিরে আসে।

গত অক্টোবর মাসে মুফতি মেনক এবং হ্যাসলিনকে সিঙ্গাপুর থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তের পর ‘ধর্মীয় জাহাজ ভ্রমণ’ প্রথম সংবাদের শিরোনাম হয়। তবে, ভ্রমণের আয়োজক মালয়েশীয় কোম্পানি ‘ইসলামিক ক্রুজ’ এর ওয়েবসাইটে বলা হয়েছে যে, এস্তেস ও তার স্ত্রী খাদিজা তাদের বিয়ের ২৫তম বার্ষিকী উদযাপন করতে প্রমোদ ভ্রমণে এসেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্মান্তরিত আমেরিকান মুসলিমকে সিঙ্গাপুরে ঢুকতে বাধা

আপডেট সময় ১০:৩৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭