ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইঁদুর, তেলাপোকা ও পিঁপড়ায় আক্রান্ত হোয়াইট হাউজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে ইঁদুর, তেলাপোকা ও পিঁপড়ার উপদ্রব দেখা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি এক প্রতিবেদনে জানাচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকর্তারা হোয়াইট হাউজের রক্ষণাবেক্ষণ কর্মীদের কাছে কয়েক ডজন সমস্যার কথা জানিয়েছিলে- যার মধ্যে ছিল ইঁদুর, তেলাপোকা ও পিঁপড়ার উপদ্রব আর সেই সঙ্গে টয়লেটের ভেতর ভাঙ্গা সিট।

এনবিসি ওয়াশিংটনের সংগ্রহ করা হোয়াইট হাউজ রক্ষণাবেক্ষণ কাজ ও আদেশের একটি তালিকা থেকে জানা গেছে এসব তথ্য। এর মধ্যে বারাক ওবামা প্রশাসনের শেষ বছরের কার্যাদেশও রয়েছে। এর আগে হোয়াইট হাউজে নৌবাহিনীর কর্মকর্তাদের মেসে খাবার সরবরাহ করা হয় যেখান থেকে, সেখানে এবং হোয়াইট হাউসের সিচুয়েশন রুমেও ইঁদুর দেখা গেছে বলে অভিযোগ করা হয়। গত দু’বছরে এসব সমস্যার সমাধানের জন্য কয়েকশো অনুরোধ জানানো হয়েছিল।

ইউ এস জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন (জি এস এ) রক্ষণাবেক্ষণ কাজগুলোর তদারকি করে। এর সাবেক ইন্সপেক্টর জেনারেল ব্রায়ান মিলার এনবিসি ওয়াশিংটনকে বলেন,‘সেগুলোতো খুব পুরনো ভবন। এরকম পুরোনো বাড়ি যাদের আছে, তারা জানে যে এরকম বাড়িতে কী পরিমাণ কাজ থাকে।’

এই কার্যাদেশ তালিকা দেখে বোঝা যাচ্ছে, ডাইনিং রুমে তেলাপোকা আর চিফ অব স্টাফ কোয়ার্টারগুলোতে পিঁপড়া খুব বড় সমস্যা। সাংবাদিকরা কাজ করেন যে প্রেস লবিতে, সেখানকার রান্নাঘরে তেলাপোকা আর পিঁপড়া, দুটিরই উপদ্রব। এ বছরের শুরুতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা যখন হোয়াইট হাউজে আসেন, তখন এসব উপদ্রব মোকাবেলার পাশাপাশি আরও অনেক মেরামতের কাজের অনুরোধ জানানো হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইঁদুর, তেলাপোকা ও পিঁপড়ায় আক্রান্ত হোয়াইট হাউজ

আপডেট সময় ০৬:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭