ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ক্যানসাসের উচিটা শহরে হাসান রহমান নামে বাংলাদেশি এক ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ২৫ নভেম্বর রাতে তাকে হত্যা করা হয়। খবর এনার। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। গতকাল সোমবার উটিচা পুলিশ সংবাদ সম্মেলন করে হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তারা জানান, উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে ২৬ বছরের যুবকের লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, নিহত যুবক পিৎজাহাটে ডেলিভারির কাজ করতেন। ঘটনার দিন পিৎজা ডেলিভারি দিয়ে নির্দিষ্ট সময়ে না ফেরার কারণে পিৎজা স্টোর কর্তৃপক্ষ স্থানীয় পুলিশকে অবহিত করে। পুলিশ গত ২৬ নভেম্বর সকালে গাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।

দুর্বৃত্তরা হাসানকে গুলি করে হত্যার পর গাড়ির ট্যাংকে লাশ ঢুকিয়ে ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে রেখে চলে গেছে বলে ধারণা পুলিশের। খুনিদের ধরতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পুলিশ। জানা গেছে, হাসানের গ্রামের বাড়ি গাজীপুরের চৌরাস্তা টেরিপাড়ায়। উচ্চ শিক্ষার জন্য সাত বছর আগে যুক্তরাষ্ট্রে যান তিনি। বাটলার কম্যুনিটি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শেষ করেছেন। আগামী সেশনে ক্যানসাস ইউনিভার্সিতে ভর্তি হওয়ার কথা ছিল তার।

ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার নিহতের সহপাঠীরা দাফনের জন্য হাসানের মরদেহ বাংলাদেশে পাঠিয়েছে। হাসানের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে ক্যানসাস বাংলাদেশি কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রকে গুলি করে হত্যা

আপডেট সময় ০১:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭