ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ব্রিটেনে অবৈধ ১০ বাংলাদেশি আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটেনে অবৈধভাবে কাজ করার দায়ে ১০ জন বাংলাদেশিকে আটক করেছে ইউনাইটেড কিংডম বর্ডার এজেন্সি (ইউকেবিএ)। এ মাসে ব্রিটেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে জানাত ব্রিটিশ ইমিগ্রেশন দপ্তর। ১০ জনের আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এ সংখ্যা আরও বাড়তে পারে।

ব্রিটেনে অবৈধভাবে বসবাস ও অনুমতিবিহীন কাজ করার দায়ে এসব কর্মীকে আটকের পাশাপাশি তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধেও নেয়া হয়েছে আইনি ব্যবস্থা।

গত ২৪ নভেম্বর কভেন্ট্রি টেলিগ্রাফ জানিয়েছে, টাইল হল লেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ইউকেবিএ। সেখান থেকে ২০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। দেশে ফেরত পাঠাতে আটক রাখা হয়েছে তাকে।

এদিকে মেইডেনহেডের একটি হাইস্ট্রিট রেস্তোরাঁয় অভিযান চালিয়ে চার বাংলাদেশিকে আটক করেছে ইউকেবিএ। তাদের দু’জন ২৭, একজন ৩৩ ও আরেকজন ৩৭ বছর বয়সী। ওই রেস্তোরাঁর অন্য বাংলাদেশি কর্মীরও ব্রিটেনে বসবাসের আবেদন এখনও মঞ্জুর করেনি দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মেইডেনহেড অ্যাডভ্যার্টাইজারের খবর অনুযায়ী, এর আগেও অবৈধভাবে কাজ করার দায়ে হাওয়েলি নামে ওই রেস্তোরাঁ থেকে চার বাংলাদেশিকে আটক করা হয়। প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যে ৯০ হাজার পাউন্ড জরিমানা গুনতে বলা হয়েছে।

নিউহাম রেকর্ডার জানায়, লন্ডনের ফরেস্ট গেটের একটি বুচারে অভিযান চালিয়ে গত সপ্তাহে এক বাংলাদেশিকে আটক করা হয়। মালডন স্ট্যান্ডার্ডের খবর, মালডনের কারি নাইটস রেস্তোরাঁ থেকে পাঁচ বাংলাদেশিকে ধরেছে ইউকেবিএ।

যুক্তরাজ্যজুড়ে অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চলমান রয়েছে। এ কারণে দেশটিতে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ব্রিটেনে অবৈধ ১০ বাংলাদেশি আটক

আপডেট সময় ১২:০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭