ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

রিয়াদ দূতাবাসে বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে আলোচনা সভা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো ‘বিশ্ব ঐতিহ্য দলিল’ হিসেবে স্বীকৃতি দেয়ায় সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে রিয়াদ দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রদর্শন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘোষণা করা হয়।

শুরুতে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ নজরুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় ছিলেন- দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর মো. আবুল হাসান, শ্রম কাউন্সেলর মো. সারোয়ার আলম, প্রথম সচিব মো. আসাদুজ্জামান, প্রেস সচিব (দ্বিতীয়) মো. ফখরুল ইসলাম, শ্রম সচিব (দ্বিতীয়) মো. শফিকুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা।

শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় বন্ধবন্ধুর ভাষণটি আরবি ভাষায় অনুবাদ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রচারের উদ্যোগ নেয়ার দাবি জানান বক্তারা। চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত সকল পেশা ও শ্রেণিজীবীদের বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নতুন প্রজন্মের কাছে ব্যাপকভাবে তুলে ধরার আহ্বান জানান।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের কার্যালয় প্রধান মো. ফরিদ উদ্দিন আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

রিয়াদ দূতাবাসে বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতিতে আলোচনা সভা

আপডেট সময় ০১:০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭