ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেহাই পেলেন মুগাবে ও তার স্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পদত্যাগ করা জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও তার স্ত্রীকে দায়মুক্তি দেওয়া হয়েছে। এর ফলে কোনো অপরাধের জন্য তাদের বিচার করবে না নতুন সরকার। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

জিম্বাবুয়ের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল ওবারসন মুগওয়াইসি জানান, মুগাবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে তাকে ও স্ত্রী গ্রেসকে দায়মুক্তি ও দেশে নিরাপদে বসবাসের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, দেশ ত্যাগের সুযোগ পাবেন এমন শর্তে পদত্যাগ করেছেন মুগাবে। তবে সেনাবাহিনী তার স্ত্রীকে ছাড় দিতে রাজি হয়নি। তাকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। মঙ্গলবার পদত্যাগ করেন জিম্বাবুয়ের ৩৭ বছরের এই শাসক।

তার বিরুদ্ধে আশির দশকে বিরোধীদের হত্যার অভিযোগ রয়েছে। ওই সময়ে প্রায় ২০ হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। একই সঙ্গে তার ও স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। সেনাবাহিনী রাজধানী হারারের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রায় এক সপ্তাহ দরকষাকষি করে দায়মুক্তি আদায় করেন মুগাবে।

এদিকে, আজ শুক্রবার এমারসন ম্যানানগাওয়া দেশটির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানিয়েছে সরকারি গণমাধ্যম। দেশে ফিরে সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি ধন্যবাদ দেন সেনাবাহিনীকে এবং সকলের সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, তিনি দেশের অর্থনীতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার পার্শ্ববর্তীদেশসমূহ, আফ্রিকান কমিউনিটি এবং বহির্বিশ্বের সহায়তা চান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেহাই পেলেন মুগাবে ও তার স্ত্রী

আপডেট সময় ১০:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭