ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১৩ বছরের নিচে কেন মুক্তিযোদ্ধা নয়: হাইকোর্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

১৯৭১ সালের ২৬ মার্চ পর্যন্ত যাদের বয়স ১৩ বছরের নিচে তারা মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবে না বলে সরকারের যে সিদ্ধান্ত, তাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে রিট আবেদনকারী খন্দকার শহিদুল ইসলাম ওরফে শহিদুল্লাহর ক্ষেত্রে গেজেটের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। এ ছাড়া তাকে দেওয়া পৃথক চিঠির কার্যকারিতাও ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফজলুল করিম ও ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

পরে ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন বলেন, ‘রিট আবেদনকারীর নাম ভারতীয় তালিকায় এবং লাল মুক্তি বার্তায় থাকা সত্ত্বেও তাকে চিঠি দেওয়া হয়েছে যে, আপনার বয়স ১৩ বছর পূর্ণ না হওয়ায় মুক্তিযোদ্ধা হিসাবে সুযোগ-সুবিধা পাবেন না।’

১৯৭১ সালের ২৬ মার্চ পর্যন্ত যাদের বয়স ১৩ বছরের নিচে তারা মুক্তিযোদ্ধা হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্ত হতে পারবেন না মর্মে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গত বছরের ১০ নভেম্বর গেজেট জারি করে।

ওই চিঠি এবং গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খন্দকার শহিদুল ইসলাম ওরফে শহিদুল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ বছরের নিচে কেন মুক্তিযোদ্ধা নয়: হাইকোর্ট

আপডেট সময় ০৩:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭