ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই স্থানীয় কৃষক। রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান।

সাবানালারগার মেয়র সিজার কুয়াডরোস সাংবাদিকদের জানান, বাসটির চালক একটি মোটরসাইকেলকে এড়াতে দ্রুত রাস্তার একপাশে চলে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পড়ে যায়। খবর এএফপি’র। সাবানালারগা হাসপাতাল আকস্মিক এই বিপুল সংখ্যক রোগীদের চিকিৎসা সেবা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না। তাই আহত বেশ কয়েকজনকে আশপাশের শহরের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

মেয়র কুয়াডরোস বলেন, ‘আমরা খুব খারাপ সময় পার করছি। প্রকৃতি বিরূপ হয়ে উঠেছে। প্রচ- ঠান্ডার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘বাসটিতে কতজন আরোহী ছিলেন আমরা সে ব্যাপারে নিশ্চিত নই। তবে দুর্ঘটনার সময় বাসটিতে বেশ কিছু লোক ছিলেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

আপডেট সময় ০২:০৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭