ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা একসঙ্গে এগোতে চায় : মোহাম্মদ হাতেম কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

পদত্যাগ করবেন না মুগাবে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পদত্যাগ না করে আগামী কয়েক সপ্তাহের জন্য ক্ষমতায় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। দেশটির এক টেলিভিশনে দেয়া ভাষণে মুগাবে জানান, আগামী ডিসেম্বরে ক্ষমতাসীন দলের কংগ্রেসে সভাপতিত্ব করবেন তিনি।

এর আগে খবর ছড়ায় যে, জিম্বাবুয়েরে ‘গৃহবন্দি’ প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করছেন। তার আগে, তাকে দল থেকে বরখাস্ত করে জানু-পিএফ পার্টি। প্রেসিডেন্ট মুগাবেকে (৯৩) পদত্যাগের জন্য আজ সোমবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেয় তার নিজের দল জানু-পিএফ। পদত্যাগ না করলে তাকে অভিশংসনেরও হুমকি দেয় দলটি।

এর আগে গতকাল রবিবার দলের এক সম্মেলনে তাকে দলের নেতৃত্বের পদ থেকে সরিয়ে দেয়া হয়। মুগাবের স্ত্রী ফার্স্ট লেডি গ্রেসকেও দল থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় দেশটির ক্ষমতাসীন দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্ট (জানু-পিএফ)। গ্রেস দলের পলিটব্যুরোর সদস্য ছিলেন। পাশাপাশি জানু-পিএফ ওমেনস লিগের প্রধান ছিলেন।

পদত্যাগে রাজি করাতে মুগাবের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন সেনা অধিনায়করা। সরকারি মিডিয়াতে দেখা গেছে, কয়েকজন সিনিয়র জেনারেল এবং পুলিশ প্রধান হারারেতে প্রেসিডেন্টের বাসভবনে গিয়ে তার সঙ্গে করমর্দন করছেন। সাবেক মুক্তিযোদ্ধাদের এক নেতা হুঁশিয়ার করেছেন, মুগাবে পদত্যাগ না করলে রাস্তায় সহিংসতা শুরু হবে। বিবিসি ও সিএনএন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পদত্যাগ করবেন না মুগাবে

আপডেট সময় ০১:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭