ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

দুবাইয়ে বাংলাদেশি শ্রমিককে যৌন নির্যাতন মিশরীয় নাগরিকের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাত (ইউএই)’র দুবাইয়ে বাংলাদেশি এক প্রবাসী শ্রমিককে ‘যৌন ও শারীরিক নির্যাতনের’ অভিযোগে মিশরের এক নাগরিকের বিচার শুরু হয়েছে। আজ রবিবার খালিজ টাইমস এ সংবাদ প্রকাশ করে।

আদালতের প্রথম শুনানিতে বলা হয়, গত ২ মে কাজে সহযোগিতার কথা বলে ৩২ বছর বয়সী ঐ বাংলাদেশি শ্রমিককে নির্মাণাধীন একটি বহুতল ভবনের বেজমেন্টে নিয়ে যায় অভিযুক্ত মিশরীয় ফোরম্যান(৬৮)। সেখানে তাকে যৌন হয়রানি করে ঐ মিশরীয় নাগরিক। তবে আদালতে এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিশরীয় ফোরম্যান।

আল রাশিদিয়া পুলিশ স্টেশনে মিশরীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করেন ঐ বাংলাদেশি শ্রমিক। বাংলাদেশি ঐ শ্রমিক জানান, আল গারহাউদ এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় তার সঙ্গে এই ঘটনা ঘটে।

৫০ বছর বয়সী মিশরীয় এক প্রকৌশলী জানান, সাইটে কিছু সমস্যার কথা তিনি শুনেছেন। বেশ কয়েকজন শ্রমিকের ঐ ফোরম্যানের সঙ্গে বনিবনা হচ্ছিল না।

তিনি আরও বলেন, ‘এরপর আমি একজন শ্রমিকের কাছ থেকে শুনেছি সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হয়েছে। প্রথমে আমি ঘটনাটি বিশ্বাস করিনি। পরে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পাঠায় সে। আমি তখন অভিযুক্তের সঙ্গে কথা বলি। অভিযুক্ত দাবি করে, ঘটনার সময় তিনি স্বাভাবিক ছিলেন না। ব্ল্যাকমেল করার জন্য ঐ শ্রমিক তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।’

আগামী ৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

দুবাইয়ে বাংলাদেশি শ্রমিককে যৌন নির্যাতন মিশরীয় নাগরিকের

আপডেট সময় ১২:০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭