ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

মালয়েশিয়ায় জাল পাসপোর্টের সরঞ্জামসহ ১৫ বাংলাদেশি আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাল পাসপোর্ট, ই-কার্ড, আই কার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র তৈরির অভিযোগে এক দম্পতিসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। আজ বুধবার রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির ইমিগ্রেশন পুলিশ প্রধান দাতুক শ্রী মুস্তাফার আলী।

সংবাদ সম্মেলনে লিখিত এক বক্তব্যে পুলিশ প্রধান বলেন, তিন মাস ধরে ইমিগ্রেশনের একটি বিশেষ দল তাদের ওপর নজর রাখছিল। গতকাল মঙ্গলবার সেরি কামবানগানের সেরডাং এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ এই চক্রকে হাতেনাতে আটক করা হয়। চক্রটি জাল কাগজপত্র তৈরি করে মাসে ৩০ হাজার রিঙ্গিত বা প্রায় ছয় লাখ টাকা আয় করত বলেও অভিযোগ করেন এই কর্মকর্তা।

সংবাদ সম্মেলন আরো জানানো হয়, আটককৃতদের মধ্যে সবাই বাংলাদেশি যাদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশিদের জাল পাসপোর্ট, ই-কার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র সরবরাহ করত এই চক্রটি। প্রায় এক বছর ধরে এই চক্রটি সক্রিয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

মালয়েশিয়ায় জাল পাসপোর্টের সরঞ্জামসহ ১৫ বাংলাদেশি আটক

আপডেট সময় ১০:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭