ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

কুয়েতে বাংলাদেশি বালককে ধর্ষণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কুয়েতে এক বাংলাদেশি বালককে বলাৎকার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে খুঁজছে কুয়েতের ফারওয়ানিয়া এলাকার গোয়েন্দারা। এক বাংলাদেশি তাদের কাছে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তার আট বছর বয়সী বালককে বলাৎকার করা হয়েছে। তিনি বলেছেন, ওই ব্যক্তি তার ছেলেকে মিষ্টি দিয়ে প্রলুব্ধ করে ভবনের উপরের তলায় নিয়ে যায়। সেখানে তাকে ভয় দেখিয়ে বলাৎকার করে। এ অভিযোগের পর ওই বালকটিকে ফরেনসিক মেডিসিন বিভাগে নেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন কুয়েত টাইমস।

ওদিকে, উন্মুক্ত স্থানে ব্যবহৃত জিনিসপত্র বিক্রি করার অভিযোগে ১৯ জন অভিবাসীকে অভিবাসন বিভাগে বা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের কুয়েত থেকে বের করে দেয়া হবে। তবে, তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। গোপন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তার করে ১৯ অভিবাসীকে। এর মধ্যে ভিক্ষা করার দায়ে গ্রেপ্তার করা হয়েছে জর্ডানের এক নারীকে। সবাইকে নিয়ে যাওয়া হয় জলিব পুলিশ স্টেশনে। সেখান থেকে তাদের তুলে দেয়া হয় ডিপোর্টেশন ডিপার্টমেন্টে।

এ ছাড়া বিরোধের জের ধরে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে ৯ জন। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে মুবারক হাসপাতালে। তার মাথায় ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত তাকে আইসিইউতে নিয়ে মাথায় ১৭টি সেলাই দেয়া হয়েছে। তার পরিচয়ও জানা যায়নি। তবে, হামলাকারীরা স্থানীয় নাগরিক। তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

কুয়েতে বাংলাদেশি বালককে ধর্ষণ

আপডেট সময় ১০:০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭