ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ

সৌদির জেদ্দায় বাণিজ্য মেলায় বাংলাদেশের শীর্ষ যে ১০ কোম্পানি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের বাণিজ্যিক নগরী জেদ্দায় শেষ হয়েছে খাদ্য ও পানীয় বিষয়ক চারদিনব্যাপি আন্তর্জাতিক বাণিজ্যমেলা ফুডেক্স। রফতানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের উদ্যোগে ও বাংলাদেশ দূতাবাস- জেদ্দা কনস্যুলেটের সহায়তায় এই প্রথম বাংলাদেশের শীর্ষস্থানীয় দশটি কোম্পানি মেলায় অংশগ্রহণ করে।

ফুডেক্স আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশসহ অংশগ্রহণ করেছে বিশ্বের ৩২টি দেশ। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ সোমবার মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের স্টলসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, প্রদর্শনীগুলো প্রধানত বেকারি ও কনফেশনারি আইটেম, রেসিপি স্পাইস বাংলাদেশের তৈরি খাদ্যদ্রব্য ও পানীয় উন্নতমানের ও সুস্বাদু বলেই সৌদি আরবে দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

মেলায় অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধিতে সহায়তা করবে। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন সৌদি আরবে অচিরেই বাংলাদেশের খাদ্যদ্রব্য ও পানীয়ের রফতানি অনেক বৃদ্ধি পাবে। তিনি মেলার মাধ্যমে সৌদি আরবসহ জিসিসিভুক্ত ছয়টি দেশে ও আফ্রিকাসহ অন্যান্য দেশের ক্রেতাদের কাছে বাংলাদেশি পণ্যের পরিচয় ও বাজারজাত করার সুযোগ তৈরি হয়েছে বলে জানান।

সৌদি ফুডেক্স বাণিজ্য মেলা ১২ নভেম্বর রবিবার রাতে জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে মেলার শুভ উদ্বোধন করেন প্রিন্স আবদুল্লাহ বিন আল সৌদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- জেদ্দা কনসুলেটের কনসাল জেনারেল, এফ এম বোরহান উদ্দিন, রিয়াদ দূতাবাস ইকোনমিক কাউন্সেলর ড. মোহাম্মদ আবুল হাসান, অর্থ সচিব কাজী সফিকুল আজম, প্রেস সচিব ফখরুল ইসলাম, ই পি বি এসিস্টেন ডাইরেক্টর রহিমা আক্তার, সৌদি আরবে বাংলাদেশি ইনভেস্টর প্রকৌশলী আশরাফ উদ্দিন এবং দূতাবাস-কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দসহ জেদ্দার রাজনৈতিক, সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ মেলা পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

সৌদির জেদ্দায় বাণিজ্য মেলায় বাংলাদেশের শীর্ষ যে ১০ কোম্পানি

আপডেট সময় ০৮:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭