ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার পূর্বাঞ্চলীয় খাবারোভস্ক অঞ্চলে দুই ইঞ্জিনের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহী নিহত হয়েছেন। বুধবার ওই অঞ্চলের নেলকান বিমানবন্দরের দুই কিলোমিটার দূরে যাত্রীবাহী ওই বিমানটি বিধ্বস্ত হয় বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা তাস।

খাবারোভস্কের প্রশাসনিক কেন্দ্র থেকে রওনা হওয়া বিমানটিতে দুই পাইলট ও সাত যাত্রী ছিল বলে তাসের প্রতিবেদনে বলা হয়েছে। নেলকান গ্রাম প্রশাসনের কর্মকর্তা ভেরা শুলিয়তেভা বলেছেন, “আট যাত্রী নিহত হলেও একটি শিশু বেঁচে রয়েছে।”

গুরুতর আহত তিন বছর বয়সী ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিমানটির ধ্বংসস্তূপ থেকে ছয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদনগুলোতে ছয়জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে প্রথম দুর্ঘটনাটির খবর পাওয়া যায় বলে জানিয়েছেন রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় দপ্তরের এক মুখপাত্র। খাবারোভস্ক এয়ারলাইন্সের ওই বিমানটি ল্যান্ড করার উদ্যোগ নেওয়াকালে দুর্ঘটনায় পড়ে বলে জরুরি বিভাগের একটি সূত্র তাসকে জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৮

আপডেট সময় ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭