ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চান শ্রীলংকার প্রধানমন্ত্রী প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট ভেঙে পড়া অর্থনীতিকে পুনর্গঠনে ভূমিকা রাখবে : নিপুণ রায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ রাজশাহীর কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’ পবিত্র আশুরা ২৬ জুন চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আফগানিস্তানে মার্কিন বিমান হামলার তদন্ত চাইল রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকা সম্প্রতি আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে যে বিমান হামলা করেছে তার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আফগান সরকারসহ মানবাধিকারের সমর্থক আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছে।

গত ৩ নভেম্বর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের চাহারদাররা শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ৫৫ বেসামরিক আফগান নাগরিক নিহত এবং আরো বহু লোক আহত হয়। এর আগে ২০১৫ সালের নভেম্বর মাসে কুন্দুজ শহরে অবস্থিত একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল আমেরিকা। বিদেশি চিকিৎসকদের পরিচালিত হাসপাতালটিতে চালানো ওই হামলায় ৪২ জন রোগী ও চিকিৎসক নিহত এবং শতাধিক রোগী আহত হয়েছিলেন।

কাবুলের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিতে ওয়াশিংটন বেসামরিক অবস্থানে কোনোরকম হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন সরকার ২০০১ সালে সন্ত্রাস বিরোধী যুদ্ধের অজুহাতে আফগানিস্তান দখল করে নেয়। কিন্তু ১৬ বছর পর আজও দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারেনি ওয়াশিংটন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে নরক নেমে আসবে: ট্রাম্প

আফগানিস্তানে মার্কিন বিমান হামলার তদন্ত চাইল রাশিয়া

আপডেট সময় ১১:৫৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭