ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সৌদি প্রবাসী প্রবাসীদের কর নিয়ে নতুন ঘোষণা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২০১৮ এর জানুয়ারি হতে প্রত্যেক শ্রমিকের বিপরীতে ধার্যকৃত মাসে ৪০০ রিয়াল ফি মওকুফ হবেনা বলে সৌদি অর্থ মন্ত্রণালয় আজ এক বিবৃতির মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এর ফলে যে সমস্ত কোম্পানি ও মুয়াসসাসায় সৌদি নাগরিকের চেয়ে বিদেশি শ্রমিক বেশি রয়েছে তাদেরকে প্রতি শ্রমিকের বিপরীতে ২০১৮ এর জানুয়ারি হতে মাসিক ৪০০ রিয়াল ও ২০১৯ এর জানিয়ারি হতে ৬০০ রিয়াল এবং ২০২০ এর জানুয়ারি হতে ৮০০ রিয়াল করে ফি দিতে হবে। তথ্যটি জানিয়েছেন সৌদি দূতাবাস কর্মকর্তা মামুনুর রশীদ।

তথাকথিত ফ্রি ভিসাধারীদের নিজেদেরকেই এই ফি পরিশোধ করতে হবে। আমেল মানিজলি ও সায়েক খাস (গৃহকর্মী ও ব্যাক্তিগত ড্রাইভার) এর জন্য এই ফি প্রযোজ্য নয়। এর আগে প্রতি মাসে ৩০০/৪০০ রিয়াল ফি বাড়ছে- এমন খবরকে অনেকে গুজব বলে মন্তব্য করেছিলেন।তখন লেবার মিনিস্ট্রি এটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে । যদিও অনেক ‘এক্সপেট্রিয়ট পেইজ বা নিউজ এজেন্সি’ মিনিস্ট্রির বরাতে এরকম খবর প্রকাশ করে আসছিল ।

এমনকি ২০১৮ থেকে পরবর্তী বছরগুলোতে ক্রমশ ফি বৃদ্ধির তালিকা পর্যন্ত প্রকাশিত হয়েছিল । যদিও তখন সংশ্লিষ্ট মিনিস্ট্রি-ই এসব খবরকে অসত্য বলে উড়িয়ে দিয়েছিলো । সৌদি গেজেট সূত্রে, মিনিস্ট্রির ভাষ্যমতে জানা যায়, কখনও এরকম আইন করা হলে, তা মিনিষ্ট্রি থেকে অফিসিয়ালী জানিয়ে দেয়া হবে ।

অবশেষে গুজব ই সত্যি হলো। কর দিতেই হবে প্রবাসী শ্রমিকদের। মূলত ২০১৭ সাল থেকে সৌদি আরবে কর্মরত প্রবাসীদের উপর দুই ধরণের ফি আরোপ করে সৌদি সরকার। ২০২০ সাল নাগাদ শ্রমিক প্রতি এই ফি গিয়ে দাঁড়াবে ৮০০ সৌদি রিয়াল পর্যন্ত।

যেসব কোম্পানীতে বিদেশী শ্রমিকের সংখ্যা সৌদি নাগরিক বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর শ্রমিকের সংখ্যার চেয়ে বেশি নয়, তারাও এই ফি থেকে মুক্ত হবে না। কিন্তু অন্য কোম্পানীর চেয়ে তুলনামূলক কম ফি দিতে হবে। ২০১৭ সাল থেকে সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকের সাথে বসবাসরত তার পরিবারের সদস্য বা তার উপর নির্ভরশীলদের ক্ষেত্রেও ফি দিতে হবে। ২০১৭ সালের জুলাই মাস থেকে এটা কার্যকর হবে। বর্তমানে সৌদি নাগরিক বা বিদেশী শ্রমিক কাউকেই ট্যাক্স দিতে হয় না। সৌদি সরকার বলছে, ট্যাক্সের সিদ্ধান্ত আগের মতোই থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

সৌদি প্রবাসী প্রবাসীদের কর নিয়ে নতুন ঘোষণা

আপডেট সময় ০৩:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭