ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

মালয়েশিয়ায় বন্যায় বাংলাদেশির মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার দ্বীপ রাজ্য পেনাংয়ে অব্যাহত ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক বাংলাদেশি। শনিবার স্থানীয় সময় ৮টার দিকে প্রদেশটির সেবারাং পেরাই উতারায় প্রচণ্ড ঝড়ের মধ্যে একটি গাছ উপড়ে গিয়ে একটি ঘরের মধ্যে পড়লে বাড়িটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাংলাদেশির।

এদিকে অব্যাহত ভারী বর্ষণে সোমবার সকাল সাড়ে ৭টায় উত্তর সেবারং প্রাই জেলার সুঙ্গাই মুদা নদীর তীর এলাকা তলিয়ে গেছে। নদীটির পানির স্থর ৫.২ মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা নিয়মিত ৩.৯৬ মিটারের চেয়ে বেশি। পেনাং ওয়েলফেয়ার, কারিং সোসাইটি এবং পরিবেশ কমিটির চেয়ারম্যান ফেই বুন পোহ বলেন, জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

বন্যায় আরও এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃত ও নিখোঁজ বাংলাদেশির পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলছে। পেনাং রাজ্যে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত চারটি জেলার বন্যাকবলিত এলাকা থেকে প্রায় দুই হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

মালয়েশিয়ায় বন্যায় বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৫:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭