ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানি ভাড়াটে খুনি হাঙ্গেরিতে গ্রেপ্তার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানি এক ‘ভাড়াটে খুনিকে’ হাঙ্গেরিতে গ্রেপ্তার করা হয়েছে, যার নামে নোটিস জারি করেছিল ইন্টারপোল। পুলিশ ৩৫ বছর বয়সী ওই পেশাদার বন্দুকবাজের পুরো নাম প্রকাশ না করলেও জানিয়েছে, তার নামের আদ্যাক্ষর ‘এ জেড’।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ৭০টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। এ কারণে তাকে বলা হয় ‘পাকিস্তানের কসাই’। পাকিস্তান পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ এই আসামিকে ধরতে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল দেশটি।

অস্ট্রিয়ার ফেডারেল ক্রিমিন্যাল ব্যুরো বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, বুদাপেস্ট থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণে বলি এলাকা থেকে অভিবাসীদের একটি দলের সঙ্গে পাকিস্তানের ওই নাগরিককে গ্রেপ্তার করা হয়। ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সীমান্ত লাগোয়া ওই এলাকা দিয়ে অভিবাসীদের দলটিকে অস্ট্রিয়ায় পাচার করা হচ্ছিল বলে পুলিশের ভাষ্য।

বিবিসি লিখেছে, ওই ফেরারি আসামিকে পাকিস্তানে ফেরত পাঠানোর বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানি ভাড়াটে খুনি হাঙ্গেরিতে গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭