ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আমাকে সংরক্ষিত নারী আসনের প্রস্তাব দেওয়া হয়েছিল: তাসনিম জারা ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা

কেনেডি হত্যার গোপন ফাইলগুলো প্রকাশ করা হবে: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যা সংক্রান্ত দীর্ঘদিন গোপন রাখা ফাইলের ভাণ্ডার উন্মুক্ত করে দেবার পরিকল্পনা করছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, আরও কিছু তথ্য হাতে পাবার পর’ তিনি এই ফাইলগুলো প্রকাশের অনুমতি দেবেন।

আমেরিকার ন্যাশানাল আর্কাইভসের এই নথিপত্রগুলো ২৬শে অক্টোবর প্রকাশের কথা রয়েছে। তবে এগুলোর গোপনীয়তা রক্ষার মেয়াদ আরও বাড়ানো হবে কীনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবার এক্তিয়ার প্রেসিডেন্টের রয়েছে।

১৯৬৩ সালের নভেম্বর মাসে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে গুপ্তঘাতকের গুলিতে প্রাণ হারান জন এফ কেনেডি। আমেরিকার ন্যাশানাল আর্কাইভস ইতিমধ্যেই তার হত্যা সংক্রান্ত বেশিরভাগ নথি জনগণের দেখার জন্য উন্মুক্ত করে দিয়েছে। শুধু শেষ কিছু ফাইল এখনও তালাবন্ধ অবস্থায় রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটে লিখেছেন, ”আরও কিছু তথ্য পাওয়ার পর, প্রেসিডেন্ট হিসাবে, আমি জন এফ কেনেডির মৃত্যু সংক্রান্ত ফাইলগুলো উন্মুক্ত করে দেবার অনুমতি দেব। ”

জানা গেছে, জাতীয় আর্কাইভে ওই হত্যা সংক্রান্ত তিন হাজারের বেশি নথি আছে, যা আগে কখনও প্রকাশ করা হয়নি। আর ৩০ হাজারের বেশি নথি আগে প্রকাশ করা হয়েছে তবে তা কাটছাঁট বা সম্পাদনা করে। এখনও গোপন রাখা নথিগুলো প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি উন্মুক্ত করে দেবেন নাকি সেগুলো সম্পাদনা করে প্রকাশ করা হবে তা স্পষ্ট নয়।

ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী কেনেডির হত্যা বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা মনে করেন না যে এখনও অপ্রকাশিত দলিলে বড় ধরনের বিস্ফোরক কোন তথ্য আছে। তবে ওই ফাইলগুলো প্রকাশ করা হলে কেনেডি হত্যার ঠিক আগে ১৯৬৩’র সেপ্টেম্বরের শেষ দিকে লি হার্ভি অসওয়াল্ড মেক্সিকো সিটিতে কী করছিলেন সে বিষয়ে হয়ত কিছুটা আলোকপাত হবে।

উল্লেখ্য, কেনেডিকে হত্যার দিন লি হার্ভি অসওয়াল্ডকে ডালাসে গ্রেপ্তার করা হয় এবং প্রেসিডেন্টকে হত্যার দায়ে তাকে অভিযুক্ত করা হয়। অবশ্য অসওয়াল্ড হত্যার অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন ”তাকে ব্যবহার করা হয়েছে”। এদিকে এ ঘটনার দুদিন পর পুলিশ হেফাজতে থাকাকালীন নাইটক্লাবের মালিক জ্যাক রুবির গুলিতে প্রাণ হারান অসওয়াল্ড এবং কেনেডি হত্যাকাণ্ড আমেরিকান ইতিহাসে সবচেয়ে মুখরোচক ও বিশাল এক ষড়যন্ত্র তত্ত্বে রূপ নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত

কেনেডি হত্যার গোপন ফাইলগুলো প্রকাশ করা হবে: ট্রাম্প

আপডেট সময় ১১:০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০১৭