ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

তিন মাসের অবস্থান শেষে মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি জর্জ ওয়াশিংটন

টানা তিন মাস মধ্যপ্রাচ্যে অবস্থান শেষে অঞ্চলটি ত্যাগ করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। বুধবার (১৮ নভেম্বর) ইউএস নেভাল ইনস্টিটিউটের অনলাইন সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের এক মুখপাত্র জানান, জাপানভিত্তিক এই রণতরিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সামরিক কার্যক্রমে যুক্ত হয়েছে। তবে এর সঙ্গে অন্য কোনো যুদ্ধজাহাজ ফিরেছে কি না, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

সামরিক প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ আগস্ট যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের কার্যসীমানায় প্রবেশ করে ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হয়েছিল এই জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। মে মাসের শেষ দিকে জাপানের ইয়োকোসুকা ঘাঁটি থেকে রওনা দেওয়া এই রণতরিটি মধ্যপ্রাচ্য ত্যাগ করার ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক বিমানবাহী রণতরি শূন্য হয়ে পড়েছিল। এটি ইয়োকোসুকা ঘাঁটিতে ফিরবে নাকি পথিমধ্যে কোনো বন্দরে যাত্রাবিরতি করবে, তা এখনও চূড়ান্ত জানা যায়নি।

জর্জ ওয়াশিংটন ত্যাগ করার আগেই গত রোববার মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। পাশাপাশি গত এপ্রিল থেকে আরব সাগরে অবস্থান করছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। সব মিলিয়ে বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ সক্রিয় রয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক তৎপরতার মধ্য দিয়ে ইরানকে কেন্দ্র করে ওই অঞ্চলে যুদ্ধ শুরু হয়। গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মুক্ত নৌচলাচল ও নিরাপত্তা সংক্রান্ত মতবিরোধের জেরে তা থমকে যায়। বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি ও পণ্য পরিবহন পথ এই হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের টানাপোড়েন অব্যাহত রয়েছে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চললেও জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় সংঘাত ফিরে এসেছে।

জুলাই থেকে সংঘাতের তীব্রতা আবারও বৃদ্ধি পাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে। ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ, ইরান যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছ তা ইসরায়েলসহ আঞ্চলিক মিত্রদের জন্য বড় হুমকি। অপরদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের সব পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ কাজের উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। এ সংঘাতের প্রভাব পড়েছে পুরো অঞ্চলের অর্থনীতি ও রাজনীতিতে, যার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরেও।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদালত অবমাননার বিষয়ে এবি পার্টির নেতা আসাদুজ্জামানকে ট্রাইব্যুনালের সতর্কবার্তা

তিন মাসের অবস্থান শেষে মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি জর্জ ওয়াশিংটন

আপডেট সময় ০৪:৪৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬