নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র ফুটবল দল টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলেও, ৪৮টি দেশের অংশগ্রহণে কাতারে শুরু হয়েছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুটি ম্যাচের মধ্য দিয়ে যুব ফুটবলের এই বড় আসরের যাত্রা শুরু হয়। ২০২২ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশটিতে আগামী ২৪ দিন ধরে এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন (ইউএস সকার) নিরাপত্তার ঝুঁকি থাকার কথা জানিয়ে তাদের জাতীয় দলকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের আগের অবস্থানেই অটল ছিল। ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, অংশগ্রহণকারী দল ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সংস্থাটি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তারা টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। গত জুলাইয়ের পর কাতারে বড় কোনো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে গত জুলাই মাসের পর কাতারে আর কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি। ফিফার অন্যান্য সব টুর্নামেন্ট ও ইভেন্টের মতোই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছি এবং কাতারে টুর্নামেন্টটি শুরু হওয়ার অপেক্ষায় আছি।’’।
ফিফা জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কাতার সফলভাবে একাধিক আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট সম্পন্ন করেছে। এর মধ্যে গত ৮ নভেম্বর মটোজিপির ‘কাতার গ্রাঁ প্রি’ এবং একই দিনে ‘এফআইপি প্যাডেল বিশ্বকাপ ২০২৬’ সফলভাবে শেষ হয়েছে।
টুর্নামেন্টের সব ম্যাচ কাতারের কেন্দ্রীয় ক্রীড়া কেন্দ্র হিসেবে পরিচিত ‘অ্যাস্পায়ার জোন’ কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৩ ডিসেম্বর আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২২ বিশ্বকাপের অন্যতম ভেন্যু আহমদ বিন আলি স্টেডিয়ামে। এই টুর্নামেন্টকে ঘিরে গোটা কাতারে উৎসবের আমেজ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে বলে আয়োজক সূত্র জানিয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























