ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

আদালত চত্বরে সাংবাদিকদের দেখে পরীমণির পাল্টা প্রশ্ন

গত ছয় বছর ধরে নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি রাজধানীর বনানী থানায় তার বিরুদ্ধে দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়েছিলেন। এদিন আদালত ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় উপস্থিত সাংবাদিকদের লক্ষ্য করে তিনি প্রশ্ন করেন, “আপনারা না আমাকে বয়কট করলেন!”

বনানী থানার এই মামলাটি আগে বিশেষ জজ আদালত-১০-এ অভিযোগ গঠনের জন্য ধার্য ছিল, কিন্তু বর্তমানে তা অন্য আদালতে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন অভিযোগ গঠনের পরবর্তী তারিখ আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন।

এর আগে গত ৫ নভেম্বর আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। ওই সময়ের প্রসঙ্গে পরীমণি দাবি করেন, তিনি ওই সাংবাদিককে প্রশ্ন করেছিলেন কেন তাকে স্পর্শ করা হচ্ছে। পরীমণির ভাষ্যমতে, সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি তাৎক্ষণিক রাগের মাথায় বলেছিলেন, “সাংবাদিকগিরি করো আমার সঙ্গে?” তিনি আরও বলেন, গত ছয় বছরে আদালতে আসা-যাওয়ার পথে তিনি কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তবে সেদিন শারীরিক অস্বস্তির কারণে তার প্রতিক্রিয়া এমন ছিল। গত ৫ নভেম্বরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি (সাংবাদিক) কেন আমাকে টাচ (স্পর্শ) করছ। এসব তথ্য উল্লেখ করে পরীমণি বলেন, “ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে। ”। কখনো কাজ, কখনো ব্যক্তিগত জীবন—নানা কারণে বছর জুড়ে আলোচনায় থাকেন পরীমণি। তখন হিট মোমেন্টে বলেছি, সাংবাদিকগিরি করো আমার সঙ্গে? ”। সেদিন এজলাসের দিকে যাওয়ার সময় পরীমণির ছবি-ভিডিও ধারণ করতে চাইলে তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়। তাতে দেখা যায়, একজন সাংবাদিককে গালিগালাজ করছেন পরীমণি।

এদিকে, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আত্মসমর্পণ করে জামিন পান এই অভিনেত্রী। সেই দিন ভিডিও ধারণের সময় চিত্রগ্রাহক রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও রবিউল সেই অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়ে এবং তাকে বয়কটের ঘোষণা দেন সাংবাদিকদের একটি অংশ। পাশাপাশি, এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবিতে সুপ্রিম কোর্টের এক আইনজীবী তাকে আইনি নোটিশও পাঠিয়েছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

আদালত চত্বরে সাংবাদিকদের দেখে পরীমণির পাল্টা প্রশ্ন

আপডেট সময় ০৬:০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬