ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

দোহায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল: শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স

কাতারে আয়োজিত এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট দল দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবেন, তাদেরই দলে নেওয়া হয়েছে।’। গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে।

সেখানে দলটিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ফেনী কাতারের বিভিন্ন নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা। এ সময় এসোসিয়েশনের সদস্য নজরুল ইসলাম শাহীন, রফিকুল চৌধুরী ও সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট টিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসোসিয়েশন অব ফেনী কাতারের সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল আশা প্রকাশ করেন যে, কাতার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ করে জাতীয় দলের খেলোয়াড়রা তাদের নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবেন।

দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আসন্ন টুর্নামেন্টকে তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার বড় সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, খেলোয়াড়দের জন্য এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম এবং লক্ষ্য এবার চ্যাম্পিয়ন হওয়া। মূলত ভবিষ্যতের জাতীয় দলের জন্য প্রস্তুত খেলোয়াড়দের নিয়েই এই দলটি গঠন করা হয়েছে। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দলের সাথে কাতারে এসেছেন এবং প্রবাসী বাংলাদেশিদের মাঠের খেলায় উপস্থিত থেকে সমর্থন যোগানোর অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, দর্শকদের সমর্থন পেলে মাঠে আরও ভালো পারফর্ম করা সম্ভব হবে। তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুব ভালো একটি প্ল্যাটফর্ম। অন্যদিকে ফেনীর ছেলে সাইফ উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশীদের কাছে অনুরোধ করবো আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন ও আমাদের সাপোর্ট করেন যাতে ভাল কিছু করতে পারি।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে তারা ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এরপর ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই এবং ২৯ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত বছর অল্পের জন্য শিরোপা হাতছাড়া হওয়ার পর এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়াই বাংলাদেশের মূল লক্ষ্য।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগের কর্মীদের হামলা

দোহায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল: শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স

আপডেট সময় ০৮:১৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬