এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় জটিলতা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রজুড়ে সব বিমানবন্দর থেকে ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই জরুরি নির্দেশনা জারি করে সংস্থাটি। কম্পিউটার ব্যবস্থার এই ত্রুটির কারণ অনুসন্ধানে ইতোমধ্যে কাজ শুরু করেছেন কারিগরি প্রযুক্তিবিদরা। এফএএ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারগুলোর সঙ্গে যোগাযোগে সমস্যার কারণে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।
আকস্মিক এই সিদ্ধান্তের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। এতে চার হাজারের বেশি ফ্লাইট পুরোপুরি বাতিল করতে হয়েছে এবং প্রায় ১০ হাজার ফ্লাইটের সূচিতে বিলম্ব ঘটেছে। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আকস্মিক এই অচলাবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল ও প্রায় ১০ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএর কম্পিউটার ব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছিল। সেই ঘটনার পর এই প্রথম সমগ্র যুক্তরাষ্ট্রজুড়ে ফের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।
আকাশ নিউজ ডেস্ক 
























