ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ উপলক্ষে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। এই সফরসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার স্থানীয় রেগনাম হোটেলে এক বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান এমিন এরদোয়ান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুইজনের মধ্যে কুশল বিনিময় ও আন্তরিক আলোচনা হয়। আয়োজনে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সঙ্গেও ডা. জুবাইদা রহমান শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার তুরস্কে পৌঁছান ডা. জুবাইদা রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে ভূমি অধিগ্রহণে মহাদুর্নীতি: ২২ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ

তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

আপডেট সময় ০৬:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬