ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইউজিসির আহ্বান উপেক্ষা করে আগের সূচিই বহাল রাখল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আহ্বানকে উপেক্ষা করে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এর আগে গত সোমবার ইউজিসি জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তির সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও তাদের আগের অবস্থানেই অটল রয়েছে। তারা ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাধিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন জানান, প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় তারিখ পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের সুবিধার্থে সময়সূচি কিছুটা সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। চলতি ২৩ আগস্ট ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। তিনি বিজ্ঞান অনুষদের ডিন ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন।

এবার এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য বা সাপ্লিমেন্টারি দেওয়া শিক্ষার্থীদের জন্যও আবেদনের সুযোগ রাখা হয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সালেহ জহুর জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার পর যারা উত্তীর্ণ হবে, কেবল তারাই পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য হলে আবেদনের সুযোগ থাকবে না।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এরপর ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট ও ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও উপ-ইউনিটগুলোর মধ্যে ‘বি-১’ ৩ ফেব্রুয়ারি, ‘বি-২’ ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত বছরের ন্যায় চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন হবে না: ডেপুটি স্পিকার

ইউজিসির আহ্বান উপেক্ষা করে আগের সূচিই বহাল রাখল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপডেট সময় ০৫:৪৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬