ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার: জানালেন বিমানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিকায়ন ও টেকসই ‘মিক্সড ফ্লিট’ বা মিশ্র বহর গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব বহরে মোট ১৯টি উড়োজাহাজ রয়েছে। নতুন চুক্তির আওতায় বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনা হবে।

চুক্তির সময়সীমা অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বোয়িং উড়োজাহাজগুলো এবং ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে এয়ারবাসের উড়োজাহাজগুলো বিমানের বহরে যুক্ত হবে। এর মাধ্যমে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

নতুন ৩৫টি উড়োজাহাজ কিনছে সরকার: জানালেন বিমানমন্ত্রী

আপডেট সময় ০১:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬