ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত এই বাড়িতে হামলার অভিযোগ করেছে তাঁর দল। নুসরাত জানিয়েছেন, কে বা কারা তাঁর বাড়িতে পেট্রলবোমা ছুড়েছে, তা তিনি নিশ্চিত নন। তবে এই ধরনের কর্মকাণ্ডে তাঁর কণ্ঠরোধ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি প্রকাশ করে নুসরাত লিখেছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’ পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর দাদার তৈরি পৈতৃক স্মৃতিবিজড়িত ঘরবাড়ি ও সহায়-সম্পদ আগুনে পুড়ে ছাই হয়েছে। এমনকি অগ্নিকাণ্ডে দুটি ছাগলও মারা গেছে। তিনি কঠোর ভাষায় এই হামলার সমালোচনা করে লিখেছেন, এসব করে ভয় দেখানো যাবে না। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে একাধিক ছবিসহ আরেকটি ফেসবুক পোস্ট দেন নুসরাত। এভাবে কণ্ঠ রোধ করা যাবে ভেবে থাকলে তা ভুল। পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর দাদার বানানো বাড়িঘর, তাঁদের বড় হওয়ার স্থান পুড়েছে।

ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধার কার্যক্রমের বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড কাঠামোটির মোট আটটি কক্ষের মধ্যে পাঁচটিই আগুনে পুড়ে গেছে। যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল।

নুসরাত তাবাসসুম এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর এই বাড়িতে হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই নিজের প্রতিক্রিয়ায় নুসরাত সাহসিকতার সাথে কাজ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও হামলাকারীদের চিহ্নিত করার বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে উজবেকিস্তানের রাষ্ট্রপতির বৈঠক

কুষ্টিয়ায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ

আপডেট সময় ১২:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬