কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে নিজের জমিতে কাজ করার সময় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি জামালপুর গ্রামের শামাজুলের ছেলে।
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সীমান্তের ১৫২/১০-এস পিলারের কাছে কাজ করার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়ার নাসিরাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে।
ঘটনার পর বেলা সাড়ে ১১টার দিকে একই সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বিনা উসকানিতে কৃষককে গুলি করার ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।
আকাশ নিউজ ডেস্ক 




















