মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় এই বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সোহেল (৩৬) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন জানান, ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
আকাশ নিউজ ডেস্ক 























