ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়ল জিটিসি

দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে মাসিক পাথর উত্তোলনে নতুন ইতিহাস তৈরি করেছে পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। গত অক্টোবর মাসে ছুটির দিনগুলো বাদে খনিটি থেকে দেড় লাখ মেট্রিক টনেরও বেশি পাথর উত্তোলন করা হয়েছে। বর্তমানে খনিটিতে দৈনিক গড়ে প্রায় ৬ হাজার মেট্রিক টন পাথর উত্তোলিত হচ্ছে, যা আগের সব উৎপাদন রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর ধারাবাহিকতায় গত অক্টোবর মাসে (ছুটির দিন ব্যতীত) এক লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করা হয়েছে।

খনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জিটিসির সঙ্গে দ্বিতীয় দফা চুক্তির পর থেকেই ধারাবাহিক সাফল্যের সঙ্গে পাথর উত্তোলনের পরিমাণ বেড়েছে। ২০০৭ সালে যখন এই খনিতে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয়, তখন দৈনিক উৎপাদন ছিল মাত্র ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন। জিটিসি দায়িত্ব গ্রহণের পর থেকে আধুনিক প্রযুক্তি ও বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় সেই উৎপাদন সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং এ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. জাহিদ হোসেনের সরাসরি তত্ত্বাবধানে খনির উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। খনি সংশ্লিষ্টদের ভাষ্যমতে, দেশীয় পাথরের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে এবং নির্মাণ খাতেও এর বড় প্রভাব পড়ছে। বর্তমানে খনির বিভিন্ন স্থানে ১৫ লাখ মেট্রিক টনেরও বেশি বিভিন্ন আকারের পাথরের মজুত গড়ে উঠেছে।

রেকর্ডের এই ধারা অব্যাহত রাখতে সরকারসহ সংশ্লিষ্ট মহলের সহযোগিতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন খনি শ্রমিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের দক্ষ ব্যবস্থাপনা ও নিরবচ্ছিন্ন কর্মতৎপরতায় মধ্যপাড়া পাথর খনিটি এখন দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে হলো বিজ্ঞান ও আইসিটি মেলা

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে নতুন রেকর্ড গড়ল জিটিসি

আপডেট সময় ০৮:১৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬