ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা বিএনপির শরিক দল ও জোটের সঙ্গে সোমবার বসবেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় আর্জেন্টিনার সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা প্রক্সি দিয়ে সরকারি চাকরি: মন্ত্রণালয়ে যোগ দিতে গিয়ে ধরা ৪ জন যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, মিলবে সর্বোচ্চ ২ লাখ টাকা ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: আমান উল্লাহ

দিনাজপুরে পিকআপ চাপায় যুবদল নেতা নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত একটি পিকআপের চাপায় মিজানুর রহমান (৪৮) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ব্রহ্মচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ।

নিহত মিজানুর রহমান উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মহাদিপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি খয়েরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় বরাতে জানা গেছে, মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর বাজার থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন মিজানুর রহমান। পথে ব্রহ্মচারী এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী একটি অজ্ঞাত পিকআপ তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) নবকুমার বিশ্বাস এবং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। প্রশাসনের আশ্বাসের পর রাত পৌনে ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পিকআপটি শনাক্তে কাজ করছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

দিনাজপুরে পিকআপ চাপায় যুবদল নেতা নিহত

আপডেট সময় ১১:৫০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬