ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজীপুরে মহাসড়ক অবরোধ ও ১২ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মঙ্গলবার সকাল নয়টার দিকে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ জেলার ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকেই বিজিবি, শিল্প পুলিশ ও থানা-পুলিশের সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। তবে সকাল নয়টার আগেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে এবং শ্রমিকরা দলে দলে রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করেন।

এর আগে গত কয়েকদিন ধরে কালিয়াকৈরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক ও সফিপুরসহ কোনাবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভ চলছে। এসব ঘটনায় ইতিমধ্যে বাসন, কোনাবাড়ী ও কালিয়াকৈর থানায় তিনটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। মামলাগুলোতে অজ্ঞাতনামা কয়েক হাজার শ্রমিককে আসামি করা হয়েছে। এছাড়া আন্দোলনে অংশ নেওয়া এবং উসকানি দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা: শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা

গাজীপুরে মহাসড়ক অবরোধ ও ১২ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

আপডেট সময় ১১:০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬