ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নিবিড় পরিচর্যা কেন্দ্রে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

দীর্ঘদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছেন দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র হারুনুর রশীদ। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। বর্ষীয়ান এই সংগঠকের অসুস্থতার খবরে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং তার দ্রুত আরোগ্য কামনায় উদ্বেগ প্রকাশ করেছেন শুভানুধ্যায়ীরা।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হারুনুর রশীদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেছেন। এছাড়া আবাহনী লিমিটেডের পরিচালক ও সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দেশের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্তর্জাতিক অঙ্গনেও তার পদচারণা ছিল উজ্জ্বল; তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটি ও ফিফার মিডিয়া কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন। ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এএফসি তাকে গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত করেছে।

কর্মময় জীবনে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মদক্ষতার জন্য তিনি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সেরা সংগঠকের পুরস্কারও অর্জন করেছেন।

এই ক্রীড়া ব্যক্তিত্বের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন শেখ আশরাফ আলী, খোরশেদ আলম বাবুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, আবদুল গাফফার, কাজী আনোয়ার, ইমতিয়াজ সুলতান জনি, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিৎ দাস রুপু, সম্রাট হোসেন এমিলি, শেখ মাসুদ ইকবাল মামুন, আলমগীর হোসেন, জাকির হোসেন, গোলাম গাউস, ইকবাল হোসেন, শহীদ হোসেন স্বপন, নজরুল ইসলাম, প্রাণতোষ, সাজ্জাদুল আলম ববি, জালাল ইউনুস, গাজী আশরাফ হোসেন লিপু, জি এস হাসান তামিম ও ফারুক আহমেদসহ ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতি: আ.লীগের চার কর্মী গ্রেপ্তার

নিবিড় পরিচর্যা কেন্দ্রে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

আপডেট সময় ১০:২৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬